
| ১ | ১/১ | - | যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। |
| ২ | ১/২ | - | প্রারব্ধ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়, ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই। |
| ৩ | ১/৬ | - | সকল ভার দিয়া প্রারব্ধ চর্য্যায় ব্রতী থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন। |
| ৪ | ১/১১ | - | ভগবৎ শক্তি দ্বারা ভগবৎ সেবার শক্তি পাওয়া যায়। |
| ৫ | ১/২৪ | - | সর্ব্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয়। |
| ৬ | ১/২৯ | - | বৃথা কর্ত্তৃত্বাভিমান জাগরণ করিতে নাই। |
| ৭ | ১/৫৬ | - | সংসারের সারই ভগবান, জীব ভাবের এই শক্তি। |
| ৮ | ১/৬৯ | - | ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবেন,প্রারব্ধ ভোগ কেটে যাবে। |
| ৯ | ১/১১৯ | - | ভগবানের উপর সকল ভার রাখিয়া কার্য্যক্ষেত্রে কার্য্য করিতে থাক। তাঁহার বিচার সূক্ষ্ণ। |
| ১০ | ১/১২০ | - | ইচ্ছা করিলে কি হইবে, প্রাক্তন ভাগ্যফলকে কে খন্ডন করে? |
| ১১ | ১/১২৮ | - | হরি নামই সত্য, হরি নামে সকল আনন্দ বিতরণ হয়। |
| ১২ | ১/১৭১ | - | না লইবে কারো দোষ, না করিবে কারে রোষ। সততঃই কৃষ্ণব্রত লক্ষ্য রাখিবে। কৃষ্ণদাস নিত্যমুক্ত। |
| ১৩ | ১/১৮৩ | - | কোন চিন্তা করিবে না, সর্ব্বদাই গুরুর চিন্তা করিবে। |
| ১৪ | ১/১৮৭ | - | যথাসাধ্য সময় সময় কিছু কিছু আত্মার কর্ম্ম করিলে মনের অনেক শান্তি হয়। |
| ১৫ | ১/২০০ | - | সত্যকে সর্ব্বদা আহরন করিবে। |
| ১৬ | ১/২০৩ | - | চিন্তা ভাবনা করিয়া ফল নাই। অদৃষ্টে যাহা হইতেছে তাহাই হইবে। সহ্য করিয়া লইতে হয়। |
| ১৭ | ১/২০৯ | - | ভগবানকে আশ্রয় করিয়া থাকিবে, ভগবান সকল মঙ্গল করিবেন। |
| ১৮ | ১/২১৪ | - | ভোগের তাড়না সহ্য করাই ধর্ম্ম। সহ্য করিতে করিতে আরোগ্য হইয়া থাকে। |
| ১৯ | ১/২১৯ | - | সর্ব্বদাই সহ্যকে প্রতিপালন করিতে ভালবাসিবে। সহ্যই পরম ধর্ম্ম। |
| ২০ | ১/২২০ | - | ভগবান যাহা করেন তাহাই হইবে। ভগবানের উপর নির্ভর রাখিয়া যথাসাধ্য চেষ্টা করিবে। |
| ২১ | ১/২২৬ | - | কোন চিন্তা করিবে না। সংসার মায়াময় চঞ্চলই বহন করে। |
| ২২ | ১/২৩৮ | - | ভগবানের কৃপা অক্ষুন্ন রাখাই জগতে প্রার্থনীয়। |
| ২৩ | ১/২৪৫ | - | সরলতাই আনন্দ উৎপন্ন করিয়া লয়। |
| ২৪ | ১/২৪৯ | - | যাহা ভগবান করেন তাহাই হইবে। সর্ব্বদা নাম করিবে। নামের দাস হইলে কোন অভাব থাকে না। নামই স্বভাব বলিয়া আখ্যা প্রকাশ আছে। |
| ২৫ | ১/২৬৪ | - | প্রারব্ধ ভোগের দন্ড ভোগদান করিয়া যাইতে থাক। |
| ২৬ | ১/২৬৫ | - | অদৃষ্টে যাহা দিবে তাহাতেই সন্তোষ থাকিতে চেষ্টা রাখাই ভাল। |
| ২৭ | ১/২৭৩ | - | সংসার মায়াময়, দুস্তর তরঙ্গ। ইহার উদ্ধারের একমাত্র ভেলা পতিব্রত ধর্ম্ম, সত্যনারায়ন ব্রত। |
| ২৮ | ১/২৭৫ | - | সকল বেগই ধৈর্য্যদ্বারা সম্বরন করিতে হয়। রাগ, দ্বেষ, হিংসায় কেবল বন্ধনই বাড়ে। |
| ২৯ | ১/২৭৮ | - | কেবল নাম করিবে। নামেই সকল অবস্থা স্থির করিয়া নিবে। চিন্তা করিবে না। |
| ৩০ | ১/২৮৮ | - | কেবল নামের আশ্রয়ে থাকিয়া প্রাক্তন কর্ম্ম ঋণ শোধ করিয়া যাইতে থাক, ভগবান মঙ্গল করিবেন। |
| ৩১ | ১/৩০২ | - | সর্ব্বদা নাম করিবে, তাহাতে গ্রহবৈগুণ্য মুক্ত হইবে। |
| ৩২ | ১/৩১৪ | - | সত্য ভিন্ন জগৎ মুক্ত হয় না। পতিব্রত ধর্ম্ম সকল অভাব নষ্ট করিয়া পরমানন্দ শক্তি দিয়া থাকে। |
| ৩৩ | ১/৩২০ | - | প্রারব্ধভোগ যে কখন কাহাকে কি রকম অবস্থায় আকৃষ্ট করে তাহা বুঝিবার শক্তি থাকে না। সকলি সময় গতিকে ঘটিয়া থাকে। |